• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সাড়ে ৩ মণের মৃত ডলফিন মিললো তিস্তায়

রিপোর্টার / ১৬১ বার
আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

রংপুরের কাউনিয়ার জেলেরা তিস্তা নদী থেকে একটি ডলফিন মাছ উদ্ধার করেছে। মাছটির ওজন প্রায় সাড়ে তিন মণ। উজানের ঢলে মাছটি ভারত থেকে ভাসতে ভাসতে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি মৃত হওয়ায় মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নে তিস্তা নদীতে মাছ ধরতে ওই মরা ডলফিন মাছটি দেখতে পান জেলেরা। পরে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এসময় সেখানে উৎসুক মানুষজন মাছটি দেখতে ভিড় জমায়।

উদ্ধার হওয়া মাছটি ডলফিনের বাচ্চা বলে জানিয়েছে সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম। তিনি বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মাছটি তিমি বলে শনাক্ত করেন। মাছটির দৈর্ঘ্য ৯ ফুট এবং প্রস্থ তিন ফুট। ওজন প্রায় সাড়ে তিন মণ।

স্থানীয় জেলে জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনজন মিলে তিস্তা নদীর চরগনাই এলাকায় মাছ ধরতে যায়। এ সময় নদীতে বিশাল আকৃতির একটি মাছ ভাসতে দেখে। প্রায় এক ঘণ্টা পর নদীতে থেকে মাছটি উপরে তুলে আনেন। প্রথমে এটি ডলফিন বা শুশুক বলে ধারণা করা হয়েছিল। পরে মৎস্য কর্মকর্তাসহ থানা পুলিশ এসে মাছটি শনাক্ত করেন।

স্থানীয় সংবাদকর্মী মোস্তাক জানান, এরআগে এত বড় মাছ তিস্তা নদীতে পাওয়া যায়নি। এটি দেখতে বিভিন্ন এলাকার মানুষজন সেখানে সকাল থেকে ভিড় করেন। মাছটি জীবিত উদ্ধার হলে ভালো হত।টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, বিশাল আকৃতির ওই মাছটি পাওয়ার পর মৎস্য অফিসকে খবর দিয়েছি। তারা এসে এটি ডলফিন মাছ বলে শনাক্ত করেছেন।

এ বিষয়ে সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, নদীতে মাছটি মৃত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। মৃত মাছটির শরীরে পচন ধরায় এটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ