• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৫৫

রিপোর্টার / ২৪৭ বার
আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় ১ হাজার ১৪৬ জনের মৃত্যু হলো। একই সময় বিভাগে নতুন করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ​আজ মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

গতকাল সোমবা‌র সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভাগে ৮৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে, শনাক্তের হার ৬ দশমিক ২৮। ​গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ ৪০ জন। এ ছাড়া মৌলভীবাজারে ৭ জন, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ৪ জন করে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে বিভাগে ৫৪ হাজার ৩৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ​এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৪৪৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২২৪, হবিগঞ্জে ৬ হাজার ৬১০ ও মৌলভীবাজারে ৮ হাজার ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ