• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্মানো নবজাতক মারা গেল

রিপোর্টার / ২৪৩ বার
আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্ম নেওয়া নবজাতক মারা গেছে। গত শুক্রবার আগৈলঝাড়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে জন্মের পর মেয়েটিকে বাঁচানোর চেষ্টায় প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে টাকার অভাবে নবজাতকের চিকিৎসা করাতে না পেরে নবজাতকের বাবা বাড়ি ফিরে আবার আগৈলঝাড়ার ওই ক্লিনিকে তাকে ভর্তি করেন। গতকাল সোমবার রাতে নবজাতক মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ