• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি

রিপোর্টার / ১৭৭ বার
আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

রংপুর বিভাগে করোনায় মৃত্যুহীন ২৪ ঘণ্টা পার হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে বিভাগে করোনা সংক্রমণে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তবে একই সময় ৮৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৪৩। আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৫, পঞ্চগড়ের ৭, নীলফামারীর ৩, কুড়িগ্রামের ৫, ঠাকুরগাঁওয়ের ১৭ ও দিনাজপুরের ৯ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ২০৬। এদিকে করোনা সংক্রমণে বিভাগে মোট ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলার ৩২২, রংপুরের ২৯০, ঠাকুরগাঁওয়ের ২৪৬, পঞ্চগড়ের ৭৯, নীলফামারীর ৮৭, লালমনিরহাটের ৬৫, কুড়িগ্রামের ৬৬ ও গাইবান্ধার ৬৩ জন আছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সঙ্গে টিকা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ