• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

রংপুরে ‘মাদকসেবীর’ ছুরিকাঘাতে এএসআই নিহত

রিপোর্টার / ২৫৪ বার
আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

সিটি পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, শুক্রবার রাতে গোপন খবর পেয়ে পিয়ারুল ইসলাম সিটি করপোরেশনের ৯ ওয়ার্ডের বাহার কাচনা তেলিটারি এলাকায় গিয়ে পলাশ নামে একজনকে গ্রেপ্তার করেন। এ সময় পলাশ চাকু দিয়ে পিয়ারুলের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

“পলাশ মাদক ব্যবসায়ী। তাকে গাঁজাসহ গ্রেপ্তার করেন পিয়ারুল।”

ওই এলাকার জাহেদুল ইসলামের ছেলে পলাশ। হত্যা ও মাদক মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ