• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

মাদারীপুরে অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

রিপোর্টার / ১৯৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে অপহরণের মামলায় সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডাসার থানার এসআই অখিল রায় জানান, শুক্রবার বিকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রাম থেকে লিটন বাড়ৈকে গ্রেপ্তার করেন তারা।

লিটন (৪০) ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি ওই উপজেলার নবগ্রাম এলাকার যুবরাজ বাড়ৈর ছেলে।

এসআই বলেন, “গত ১৫ অগাস্ট বিকালে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীকে (২০) অপহরণ করে লিটন। পরে এ ঘটনায় মেয়েটির মা মাদারীপুর আদালতে দুইজনকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার এবং মেয়েটিকে উদ্ধার করে।

লিটনের বিরুদ্ধে এর আগেও এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলা রয়েছে। তিনি ওই মামলায় গ্রেপ্তার করে জামিনে ছিলেন বলে জানান অখিল।

তিনি বলেন, লিটনকে মাদারীপুর কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ