• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

তিন-চার দিনের মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব: প্রবাসী মন্ত্রণালয়

রিপোর্টার / ১৭৫ বার
আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল চারটায় প্রবাসীকল্যাণমন্ত্রী এবং সচিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং ইয়ার্ডে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য আরটি–পিসিআর ল্যাব স্থাপনের স্থান পরিদর্শন করেছেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি বলছে, পরিদর্শনের সময় ল্যাব স্থাপনের বিষয়টি মন্ত্রীকে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান। মন্ত্রীকে তিনি বলেন, ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত একটি ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত স্থানে মোবাইল ল্যাব স্থাপন করে শিগগিরই করোনা পরীক্ষা শুরু করবে।

ল্যাব স্থাপনের জায়গা দেখার পর বিমানবন্দরে স্থাপিত প্রবাসীকল্যাণ ডেস্ক পরিদর্শন ও প্রবাসী কর্মীদের জন্য প্রদেয় সেবা কার্যক্রম তদারক করেন এবং মুজিব কর্নার পরিদর্শন করেন প্রবাসীকল্যাণমন্ত্রী ও সচিব।

১৫ সেপ্টেম্বর বিমানবন্দরে ল্যাব স্থাপনের জন্য সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ