• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

জুড়ীতে দাবি পূরণের আশ্বাসে চা-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

রিপোর্টার / ১৭৬ বার
আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

পরিস্থিতি নিরসনে আজ সকাল সাড়ে নয়টায় ধামাই বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ে সমঝোতা বৈঠক বসে। বৈঠকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, আকিজ টি কোম্পানির উপমহাব্যবস্থাপক কাজল মাহমুদ, ধামাই বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্রপালসহ কয়েকজন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক চলে।

শ্রমিকনেতা যাদব রুদ্রপাল বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। ১০ সপ্তাহের বকেয়া রেশনের বিষয়টি হিসাব-নিকাশ করে দ্রুত দেওয়া হবে বলে বাগানের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন। সামনের শারদীয় দুর্গোৎসবের আগে উৎসব বোনাসের সঙ্গে বকেয়া মজুরির টাকা পরিশোধ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে বাগানে স্থায়ী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের জরাজীর্ণ বাড়িঘরের মেরামতকাজও দ্রুত শুরু হবে। দাবি পূরণের আশ্বাস পাওয়ায় কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উপজেলার ধামাই, শিলঘাট ফাঁড়ি, সোনারুপা, পুঁচি ফাঁড়ি ও আতিয়াবাগ চা-বাগান পরিচালনার দায়িত্বে আছে আকিজ গ্রুপ। এই পাঁচটি বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় আড়াই হাজার নারী ও পুরুষ শ্রমিক রয়েছেন। এর মধ্যে ধামাই ও শিলঘাট ফাঁড়ি বাগানের ১ হাজার ২১ জন শ্রমিকের ১০ সপ্তাহের রেশন দীর্ঘদিন ধরে বকেয়া।

অন্যদিকে পাঁচ বাগানের শ্রমিকদের মাথাপিছু ১ হাজার ৫০ টাকা করে বর্ধিত মজুরি পাওয়ার কথা। সেটাও দীর্ঘদিন বকেয়া রয়েছে। এসব বকেয়া আদায় এবং চিকিৎসা ও বাসস্থান মেরামতের দাবি আদায়ে পাঁচ বাগানের শ্রমিক পঞ্চায়েতের পক্ষ থেকে কর্মবিরতির কর্মসূচি নেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ